কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কচুদহ গ্রামে টিউবওয়েলের পানি যাওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে এক কৃষকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা অভিযোগ উঠেছে।
নিহত আব্দুল মান্নান মন্ডল (৪৫) সদর উপজেলার বারখাদা ইউনিয়নের সাকারীপাড়া এলাকার মৃত মক্কেল মন্ডলের ছেলে, পেশায় কৃষক।
মান্নানের স্ত্রী যুবাইদা খতুন বলেন, শনিবার বিকালে টিউবওয়েলের পানিতে গোসল করার সময় প্রতিবেশী ফিরোজ হামলা চালায়। এসময় হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আমার স্বামীকে হত্যা করে।
মিরপুর থানার ওসি রাশেদুল আলম জানান, টিউবওয়েলের পানি যাওয়া নিয়ে বিরোধে প্রতিবেশি ফিরোজের হাঁসুয়ার কোপে আব্দুল মান্নান নামে এক ব্যক্তি নিহত হন। লাশ হাসপাতালে রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews