রাজবাড়ী প্রতিনিধি: পদ্মা নদীতে ঘন কুয়াশায় আটকে পড়া ফেরি রজনীগন্ধা যাত্রীসহ যানবাহন নিয়ে ডুবে গেছে। কুয়াশার কারণে নদীতে নোঙর করে রাখা ফেরিটিতে একটি বলগেট ধাক্কা দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
আজ ভোররাতে এ ঘটনা ঘটে। ফেরিটিতে ৯টি ট্রাকসহ অর্ধ শতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে। খবর পাওয়ার পর দুই ঘাটের নিকটবর্তী ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছে।
জানা যায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরিটি বাল্ডহেডের ধাক্কায় পদ্মা নদীতে ডুবে যায়।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews