আন্তর্জাতিক ডেস্ক: সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় অতিরিক্ত সেনা মোতায়েন ও অস্ত্র মজুদ করেছে পাকিস্তান। ভারতীয় সেনাদের দাবি জন্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার কয়েক মাসের মাথায় পাকিস্তান অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়েছে, পাকিস্তান তাদের নিয়ন্ত্রণ রেখায় অতিরিক্তি দুই হাজার সেনা মোতায়েন করেছে। এদের মধ্যে পাক সেনাবাহিনীর বিশেষ শাখার সদস্যরাও রয়েছেন বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।
এদিকে,কাশ্মীরে নয় লাখ সেনা মোতায়েন করে ভারত এটিকে সেনা ঘাঁটিতে রুপান্তর করেছে বলে দাবি পাকিস্তানের। যদিও ভারত তাদের এ দাবি প্রত্যাখ্যান করে কাশ্মীরে ২ লাখ ৫০ হাজার সেনা রয়েছে বলে দাবি করেছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews