কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় শহরের হাউজিং ডি-ব্লক এলাকার মুন্সি কটেজের চারতলায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে মামলা দিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতাররা হল মিন্টু মণ্ডল (৩০), সোহানুর রহমান (২৮), অন্তর আলী (২৩), আকাশ রাকিবুল (২১), আব্দুল মজিদ (২২), মেহেদী হাসান লিখন (২৫), ফাহিদ হোসেন (১৬) এবং ফয়েজ মাহমুদ তুষার (২৩)।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, গ্রেফতার আট আসামিকে শনিবার আদালতে পাঠানো হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews