আইএনবি ডেস্ক: চিত্রনায়িকা পরীমনিসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনজনের বিরুদ্ধে দেওয়া পুলিশের অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর তারিখ রেখেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এই তারিখ ঠিক করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews