আইএনবি ডেস্ক:শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন না করে পরীক্ষা শেষে আগামী বছরের জানুয়ারি মাসে এই নির্বাচন আয়োজনের চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এই তথ্য জানান।
তিনি বলেন, বছর শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা থাকায় এবং পাবলিক পরীক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যস্ত থাকায় ওই সময় নির্বাচন আয়োজন করা বেশ কঠিন। তাই পরীক্ষাগুলো শেষ হওয়ার পর আগামী জানুয়ারি মাস থেকেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করা সম্ভব হবে বলে কমিশন আশা প্রকাশ করছে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে কোনো চিঠি চালাচালির নজির নেই উল্লেখ করে এই নির্বাচন কমিশনার জানান, বর্তমানে নির্বাচনের উপযোগী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর একটি সঠিক তালিকা সরকারের কাছে চাওয়া হয়েছে। মূলত বাস্তবতার নিরিখেই নির্বাচনের পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে বলে তিনি স্পষ্ট করেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews