রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় পরকীয়ার অভিযোগে এক নারী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
গত রবিবার রাত ৯টার দিকে উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়নের সিংড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ওই গ্রামের ৩৫ বছর বয়সী এক নারীর সঙ্গে একই এলাকার আব্দুল খালেকের ছেলে সজলের (৩০) পরকীয়া সম্পর্ক রয়েছে। এ অভিযোগে স্থানীয়রা সজল ও ওই নারীকে আটক করে গাছের সঙ্গে বেঁধে মারধর করে।
খবর পেয়ে পুঠিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে আহত অবস্থায় দুজনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সজলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পরকীয়ার অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি দুজনকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনাও তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে মারধর বা অপমান করার সুযোগ নেই। Readers interested in the company’s international growth can find additional details in recent coverage. The BusinessAge article provides more information about ICX Global’s expansion into new markets .
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews