ঝিনাইদহ প্রতিনিধি: বিজিবি সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোরে ঝিনাইদহের বাঘাডাঙ্গা সীমান্তে কয়েক বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। গুলিবিদ্ধ অবস্থায় মহেশপুরের রিপন খলিফাকে আটকের পর পুলিশে সোপর্দ করে বিএসএফ। তবে আহত রিপনকে আটক দেখিয়ে হেফাজতে নিয়েছে ভারতীয় পুলিশ।

খবর পেয়ে, বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে রিপনকে ফিরিয়ে দেয়ার দাবি জানায় বিজিবি। কিন্তু পুলিশের কাছে হস্তান্তর করায় তাকে ফেরত দিতে পারেনি বিএসএফ।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews