চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে ভান্ডারগাঁও এলাকায় বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোখেন্দ বড়ুয়া তার দুই মেয়ে নিশু বড়ুয়া (১১) ও টুকু বড়ুয়াকে (১৪) শ্বাসরোধে হত্যার পর নিজেও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালান। নিশু পঞ্চম ও টুক অষ্টম শ্রেণিতে পড়তো।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. ইউসুফ জানান, মোখেন্দু ঢাকায় চাকরি করেন। পাঁচ বছর আগে তার স্ত্রী মারা যান। দুই মেয়ে নানার বাড়িতে থাকতো। কোভিড-১৯ পরিস্থিতিতে দুই মাস আগে তিনি গ্রামে শশুরবাড়িতে থাকা শুরু করেন। মেয়েদের হত্যার কারণ জানি না।
পটিয়া থানার এসআই বিকাশ দাশ হিরু বলেন, এটি হত্যাকাণ্ড বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত। নিহত দুই মেয়ের বাবাকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews