নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে আবু নাছের মাসুদ (৫০) নামে এক হাজতি শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মৃত্যু হয়

কারা সূত্রে জানা গেছে, আবু নাছের মাসুদ চারটি ডাকাতি মামলার আসামি ছিলেন। ২০১৯ সালের ২৮ নভেম্বর পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠায়। তিনি বেগমগঞ্জের দূর্গাপুর ইউনিয়নের বাদশা বাড়ির মমিন উল্যার ছেলে।
নোয়াখালী কারাগারের জেল সুপার মনির হোসেন বলেন, ‘মাসুদ বুকে ব্যথা অনুভব করলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে হৃদরোগে আক্রন্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ডাকাতির চারটি মামলায় ৩৯৫ ও ৩৯৭ ধারার আসামি ছিল।’
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews