নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ১৩ বোতল বিদেশি মদ জব্দ সহ মো. হারুন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৮ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১১।
র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের নরোওমপুর ইউনিয়ন থেকে হারুনকে গ্রেপ্তার করা হয়। তিনি ফেনী ও কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মদ-গাঁজা সংগ্রহ করে নোয়াখালী ও লক্ষীপুরের বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের কাছে সরবরাহ করতেন।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews