নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে রোববার (৭ নভেম্বর) রাতের দিকে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে ভববুদ্ধ বাজারে আগুনে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীরা দাবি করেছেন এতে ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে ।
চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রতন রায় জানান, উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ভববুদ্ধ বাজারের স্থানীয় এক চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews