নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী হাতিয়ার কোস্টগার্ড রোববার (১ নভেম্বর) গুল্লাখালি খাল থেকে পাঁচটি ধারালো অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে মো. জামাল (৪৫) এক জলদস্যুকে আটক করেছে।

হাতিয়া কোস্ট গার্ডের সূত্রে জানা যায়, জলদস্যু জামালের নেতৃত্বে একদল ডাকাত হাতিয়া গুল্লাখালিতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত সর্দার মো. জামালকে পাঁচটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।
এ বিষয়ে হাতিয়া কোস্টগার্ডের উপ-পরিদর্শক ফারুক আহমেদ জানান, জামাল তার বাহিনী নিয়ে দীর্ঘদিন ধরে হাতিয়ায় নদীতে ডাকাতি করে আসছিলো। বর্তমানে তাকে থানায় প্রেরণ করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews