নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়াতে চাঞ্চল্যকর ইউপি সদস্য রবীন্দ্রচন্দ্র হত্যা মামলা ও জোবায়ের হত্যা মামলার আসামি মো.সামছুল ওরফে কোপা সামছুকে মঙ্গলবার (১৫ জুন) দিবাগত রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের কাটাখালী নৌকা তৈরির ডেক থেকে (৪৫) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে ১ এলজি, ২ রাউন্ড গুলি, ১ হাতুড়ি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো.সামছুল ওরফে কোপা সামছু জাহাজমারা ইউনিয়নের মো.সাইদুল হক প্রকাশ সধুর ছেলে।
বুধবার (১৬ জুন) সকাল ১১টায় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত (৯ জুন) দিবাগত গভীর রাতে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ইউপি সদস্য রবীন্দ্রচন্দ্র দাসকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। সে ওই হত্যা মামলার ২০ নং আসামি এবং গত (১৯ মে) পূর্ব বিরোধের জের ধরে সোনাদিয়া ইউনিয়নে জোবায়েরকে কুপিয়ে হত্যা করা হয়। সে ওই হত্যা মামলার ৮নং আসামি।
ওসি আবুল খায়ের জানান, গ্রেফতারকৃত আসামিকে দুপুরের দিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews