নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা উপজেলার কলমাকান্দায় নাজিরপুর ইউনিয়ন কান্দাপাড়া গ্রামে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিল লরি গাড়ি। শুক্রবার এ ব্যাপারে কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে লরি গাড়ির মালিক রইছ উদ্দিন।
লরি গাড়ির মালিক রইছ উদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানায়, একমাত্র আমার পারিবারিক আয়ের উৎস হচ্ছে এ লরি গাড়িটি। গত বৃহস্পতিবার রাতের আঁধারে পেট্রল দিয়ে পুড়িয়ে দিল কে বা কারা। আমি এখন সর্বহারা। এখন আমার পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই।
তিনি আরো জানান, গত বুধবার রাতে লরিটি প্রতিদিনের মতোই নির্দিষ্ট স্থানে রেখে আসি। পরে আমি বৃহস্পতিবার রাত ১২টায় মোবাইলে ফোন পেয়ে দ্রুত পৌঁছে যাই লরির কাছে। ততক্ষণে বাজারের পাশের লোকজন আগুন নেভাতে এগিয়ে আসে। আমি লরির কাছে পৌঁছাতে না পৌঁছাতে লরিটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনাস্থলে সেখানে ১ লিটার পরিমাপক একটি পাত্র দেখতে পাই এবং সেখান থেকে পেট্রলের ঘ্রান পেয়ে আমি বিষয়টি নিশ্চিত হই দুর্বৃত্তরা পেট্রল দিয়ে পুড়িয়েছে আমার লরিটি।
আমি বিষয়টি স্থানীয় ইউপির চেয়ারম্যান আবদুল কুদ্দুছ বাবুলকে জানিয়েছি। শুক্রবার এ ব্যাপারে কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
স্থানীয় সূত্রে জানা যায়, এই গ্রামে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংসের এটাই প্রথম নয়। আমরা লড়িতে আগুন দেখতে পাই এবং আগুন নেভানোর জন্য দ্রুত ঝাঁপিয়ে পড়ি। তাছাড়া প্রতিবছরই ওই এলাকায় লোকজন এ ধরনের দুর্ঘটনার শিকার হন। এর আগেও এলাকার অনেক ধান ক্ষেত পুড়িয়ে ছিল দুর্বৃত্তরা। আর এখন রাতের আধারে অসহায় লোকটির গাড়িটি পুড়িয়ে দিল।
স্থানীয় ইউপির চেয়ারম্যান আবদুল কুদ্দুছ বাবুল বলেন, আগুন দিয়ে লরি গাড়ি পুড়িয়েছি এ ধরনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেই করুক না কেন আইনি প্রক্রিয়ায় তাকে খুঁজে বের করা হবে।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম ওই ঘটনায় সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে দুর্বৃত্তদের খুঁজে বের করে অচিরেই আইনের আওতায় আনা হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews