নেত্রকোনা প্রতিনিধি: ভারতীয় সীমান্তবর্তী নেত্রকোনার চন্দ্রডিঙ্গা নামক এলাকায় অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১ বিজিবি)।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোনা-৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমকর্মীদের কাছে পাঠায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বিওপির কমান্ডার নায়েক মো. মেহেদী আলমের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল ১৪ ফেব্রুয়ারি রাত ১টার দিকে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় টহল দিচ্ছিল। রাত ২টা ৩০ মিনিটের দিকে চন্দ্রডিঙ্গা নামক সীমান্ত দিয়ে বেশ কয়েকজন চোরাকারবারিকে মাথায় কাপড়ের গাইট নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবির জোয়ানরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা মালামাল ফেলে রেখে ভারতীয় সীমান্তের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি সেখান থেকে ২৮ লাখ টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করে। জব্দকৃত মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews