আইএনবি ডেস্ক: গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন মন্তব্য করে বলেছেন, আমাদের দলের সভাপতি নুরুল হক নুরকে বিদেশে নিয়ে চিকিৎসা না দিতে একটা মহল সক্রিয়ভাবে কাজ করছে । তিনি বলেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তার শর্টটাইম মেমোরি লস হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রাশেদ খাঁন বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে।’
রাশেদ খাঁন আরও বলেন, নুর যখন কথা বলতে যাচ্ছেন, তার কথা পুরোপুরি শেষ করতে পারছেন না। অগোছালো কথা বলছেন। দুই ঘণ্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন ওষুধ খেয়েছেন কি না। কথা বলতে বলতে অনেক সময় ঘুমিয়ে পড়ছেন। পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews