নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারে লাগা ভয়াবহ আগুন ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কন্ট্রোল অপারেটর ফরহাদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৪টার দিকে আগুনের খবর পায়। এরপর ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের আড়াইহাজার, কাঞ্চন নদী, ডেমরা, ও পূর্বাচল ফায়ার স্টেশনের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুনে এখনো হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews