আইএনবি ডেস্ক: রাজধানীর ভাটারার মঙ্গলবার সকাল ৯ টার দিকে সোলমাইদ বসুমতি এলাকায় নির্মাণাধীন ভবনের উপর থেকে লোহার পাইপ পড়ে মো. রাজু (২৮) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি সেসময়ে পাশের ভবনে হোটেলে কাজ করছিলেন।
রাজু চাঁদপুর সদর উপজেলার গোবিন্দা গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে।
সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেন। পরে সেখান থেকে বেলা সোয়া এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানাকে অবগত করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews