আইএনবি ডেস্ক:নিবন্ধিত সব দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে বরলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ।
সিলেটে এক অনুষ্ঠানে শনিবার (১১ জানুয়ারি) সকালে তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি।
ইসি নাসির উদ্দীন আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছি সিইসি। যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে। এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন।
সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোন মন্তব্য করতে চাই না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এক দিনে সব নির্বাচন করা কোনভাবেই সম্ভব না।
এ সময় এ এম এম নাসির উদ্দিন জানান, জাতীয় নির্বাচনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেবে ইসি। তবে নীতিমালার ভিত্তিতে সবার সুন্দরভাবে কাজ করা জরুরি।
ভোটার আইডি সংশোধনে বিগত দিনে আর্থিত দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews