বরিশাল প্রতিনিধি:বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামে শনিবার গভীর রাতে সাড়ে ৫ মাসের শিশু পুত্র জোবায়েরকে গলাটিপে ও বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।
ঘটনার পর থেকে ঘাতক মা পলি বেগম (৩৫) পলাতক রয়েছেন। ওই দিন রাতেই গৌরনদী মডেল থানা পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্র থেকে জানায়, গ্রামের জাকির তালুকদারের স্ত্রী এবং জোবায়েরের মা নাকি স্বপ্নে দেখেছেন, পরিবারের মঙ্গলের জন্য তার শিশুপুত্রকে হত্যা করতে হবে। এ জন্য সে তার শিশু পুত্রকে হত্যা করেছেন।
রবিবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.আবদুর রব হাওলাদার জানান, আমরা ঘটনাস্থলে আছি। শিশুটির মা পলাতক থাকায় প্রাথমিকভাবে হত্যা তিনি করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews