গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের ফরিদা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

হত্যার আড়াই মাস পর কালিয়াকৈরে বুধবার সকালে উপজেলার চান্দরা খাজারড্যাগ এলাকার মৃত. আতাব উদ্দিন দেওয়ানের বাগানবাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী মুনসুর আলী, তার প্রথম স্ত্রী রেখা বেগম, ছেলে স্বপন মিয়া এবং বাগানবাড়ির মালিকের স্ত্রী খোদেজা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত ফরিদা বেগম পাবনার আতাইকুলা থানার শ্রীপুর গ্রামের মুনসুর আলীর দ্বিতীয় স্ত্রী। মনসুর চান্দরা খাজারড্যাগ এলাকার মরহুম আতাবউদ্দিন দেওয়ানের বাগানবাড়ির কেয়ারটেকার।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, আড়াই মাস আগে আতাবউদ্দিন দেওয়ানের বাড়ির কেয়ারটেকার মুনসুর তার দ্বিতীয় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ সেফটি ট্যাংকে লুকিয়ে রেখে তার স্ত্রী অন্যের সাথে চলে গেছে বলে অপপ্রচার চালায়।
মঙ্গলবার রাতে আশুলিয়া থানার শিমুলিয়া দীঘিরপাড় এলাকার একটি বাড়ি থেকে মুনসুরকে গ্রেফতার করে পুলিশ। এ হত্যাকাণ্ডের সহযোগী সন্দেহে বাড়ির মালিক খোদেজা বেগমকে গ্রেফতার করা হয়। মুনসুরের স্বীকারোক্তি অনুযায়ী সকালে সেপটিক ট্যাংক থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews