গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের তিনদিন পর শরীফ মিয়া (৩৫) নামে এক রাজমিস্ত্রির অর্ধগলিত লাশ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে ওই রাজমিস্ত্রির লাশ স্থানীয় জামালপুর ইউনিয়নের বালুয়াভিটার এলাকার পুকুর থেকে উদ্ধার করা হয়। তিনি স্থানীয় চান্দেরবাগ এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মাহতাব উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নি।
তিনি আরও জানান, নিহতের দেহে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায় নি। তার শরীর ফুলে পঁচন ধরেছে এবং তার নাক দিয়ে রক্ত ঝরছিল। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews