বরিশাল প্রতিনিধি: বরিশালে নিখোঁজের নয় ঘণ্টা পর বুধবার রাত ৯টার দিকে দিঘিতে জাল টেনে ওমর ফারুক হৃদয়ের লাশ উদ্ধার করা হয়। জানা যায়, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকার ঐতিহ্যবাহী দুর্গাসাগর পাড়ি দিতে গিয়ে নিখোঁজ পুলিশ কর্মকর্তা ছেলের লাশ উদ্ধার করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, হৃদয় নগরীর কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা আরআরএফ পুলিশের হাবিলদার শাহ আলমের পুত্র এবং রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
হৃদয় বুধবার বেলা ১২টার দিকে বন্ধুদের সঙ্গে বাঁজি ধরে দুর্গাসাগর দিঘি সাতরে পাড়ি দিতে গিয়ে নিখোঁজ হোন। দিঘির দক্ষিণপ্রাপ্ত থেকে নেমে সাতরে কিছুটা পথ অতিক্রম করার পরে ডুব দিয়ে নিখোঁজ হোন হৃদয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল নৌকাযোগে দিঘিতে উদ্ধার অভিযান শুরু করে কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যাচ্ছিলো না। পরবর্তীতে তল্লাশির একপর্যায়ে রাত ৯টার দিকে দিঘিতে জাল টেনে নিখোঁজ হৃদয়ের লাশ উদ্ধার করা হয়।
বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন আলম বলেন, সুরাহাতাল রির্পোট শেষে ওমর ফারুক হৃদয়ের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews