বিনোদন ডেস্ক: নায়ক-নায়িকাদের ফেসবুক আইডি হ্যাক করা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। গতকাল শুক্রবার রাজধানীর মহাখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে হ্যাকিংয়ে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। ফেসবুক আইডি হ্যাক করে নায়ক-নায়িকাদের ব্যক্তিগত চরিত্র হননের চেষ্টা ও অর্থ আদায় করতেন তারা। এ বিষয়ে আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews