ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পালকে সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার ফান্দাউক এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি পুলিশ তাকে নাসিরনগর থানায় হস্তান্তর করেছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলার মামলায় তিনি আসামি। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews