ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় রিক্তা খানম রত্না (২৫) নামক এক নারী মাদক ব্যবসায়ীকে ৫০ লিটার মদসহ আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মোহাম্মদ কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের রোকন মাতুব্বরের বাড়ির ভাড়াটিয়া লিমন মাতুব্বরের বসত ঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। এসময় লিমনের স্ত্রী মাদক ব্যবসায়ী রিক্তা খানমকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে লিমন পালিয়ে যায়।
ভাংগা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় ভাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews