নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা শহরের খানপুর এলাকায় বিআইডব্লিউটিএ এর গুদামে মজুদ করা প্লাস্টিক পাইপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, খবর পেয়ে আমাদের নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ ও আদমজী স্টেশনের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews