নাটোর প্রতিনিধি: নাটোর চিনিকলে গার্ডদের বেঁধে রেখে চিনিকলের মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। তবে কী পরিমাণে মালামাল লুট হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান কর্তৃপক্ষ।
শনিবার (২ আগষ্ট) দিনগত রাতে শহরের হুগলবাড়িয়া এলাকায় চিনিকলে এ ডাকাতির ঘটনা ঘটে।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান জানান, গতরাতে নাটোর চিনিকলে দায়িত্বে থাকা গার্ডদের বেঁধে রেখে মালামাল ডাকাতি করে নিয়ে যায়। তবে কী পরিমাণে মালামাল ডাকাতি হয়েছে, তা তদন্ত চলছে। তদন্তের পর সঠিক হিসাব দিতে পারবো বলে তিনি জানান।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এ ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর কী পরিমাণে মালামাল লুট হয়েছে, জানা যাবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews