সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবিবার (১৮ এপ্রিল) রাতে ঢাকা-পাবনা মহাসড়কের তালগাছি বাজার এলাকায় নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন। নিহতরা হলেন- সলঙ্গা থানার ঝাইলা গ্রামের আ. কুদ্দুসের ছেলে শামীম (৩৫) ও একই থানার ওলিদহ গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে সুজন (৩৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ হেল বাকী বিষয়টি নিশ্চিত করেছেন ।
এসআই আব্দুল্লাহ হেল বাকী জানান, সন্ধ্যায় তালগাছি বাজার এলাকায় শাহজাদপুরগামী একটি নছিমনের সঙ্গে সলঙ্গাগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews