/* */
Dhaka , Thursday, 27 August 2026

নরসিংদীতে নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

Update Time : 09:01:20 am, Monday, 12 June 2023

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় দুর্বৃত্তরা আব্দুল করিম (৪৫) নামে এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে । রবিবার রাতে উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আতসআলী বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম একই ইউনিয়নের সোনাকান্দি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

নিলক্ষ্যা ইউনিয়নের বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সালাম বলেন, রাত ১টা থেকে ৩টার মধ্যে কোনো এক সময় কে বা কারা বাজারের নৈশপ্রহরী আব্দুল করিমকে হত্যা করে মাটিতে ফেলে রেখে যায়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠাই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট