কক্সবাজার প্রতিনিধি: ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরার নব্য জঙ্গি সংগঠন সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে অস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, সোমবার সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা জঙ্গিরা অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। এতে উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে জঙ্গি সংগঠনটির সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে গ্রেপ্তার করে র্যাব।’
এ বিষয়ে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে জানান এই র্যাব কর্মকর্তা।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews