নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা গরিব কৃষকের ধান কেটে দিল।

গত মঙ্গলবার এবং আজ বুধবার (৫মে) সকাল থেকে ইফতারের পুর্ব পর্যন্ত রোজা রেখে এ ধান কেটে দেন ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের নির্দেশে গতবারের ন্যায় এইবারেও গরিব কৃষক এর পাশে লাগাতার ২দিন রোজা রেখে ধান কেটে দিল বীরগাঁও ইউনিয়ন ছাত্রলীগ।
বীরগাঁও ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি পদপ্রার্থী আসিফ মাহমুদ বীরগাঁও ইউনিয়ন ছাত্রলীগ এর পরিশ্রমি ছাত্রনেতা বাদল, নাইম মুন্সি , জুনাইদ, শাহিন, মোজাম্মেল, সামছু সরকার, লাদেন, সিয়াম, সাব্বির, রাজিব সহ সকল ছাত্রলীগ নেতৃবৃন্দরা গরিব কৃষক এর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এ মানবিক কাজ করেন।

তারা তাদের বক্তব্যে বলেন, আমাদের কর্মের দাড়ায় বীরগাঁও এর মানুষ ছাত্রলীগের নাম গর্বের সাথে বলবে এটাই আমাদের প্রত্যাশা।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews