নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অষ্টম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন।
জানা যায়, উপজেলা নাটঘর ইউনিয়নর একইছড়া গ্রামের কামাল মিয়ার মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী আশা মনি (১৬) কে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বুধবার (২৫/১১) সকালে ধর্ষণ করেন তরিকুল ইসলাম (২৫)। সে একই গ্রামের তাজুল ইসলামের ছেলে। এই ঘটনার খবর ছড়িলে পড়লে এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে।
ধর্ষণকারীনির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নবীনগর থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যার পরে অভিযুক্ত ধর্ষক তরিকুল ইসলাম কে গ্রেফতার করতে সক্ষম হন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনূর রশীদ জানান, মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মেয়েটিকে কে মেডিকেল টেস্ট করার জন্য হাসপাতালে ডাক্তারের কাছে পাঠানো হয়েছে এবং আসামীকে গ্রেফতার করে আজ সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আইএনবি/কা আলম/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews