বরিশাল প্রতিনিধি: বরিশালের কীর্তনখোলা নদীতে শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল লঞ্চঘাটের বিপরীতে চরকাউয়া এলাকায় এমভি শাহরুক খান-২ লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কাঁচামাল বোঝাই হাজী মো. দুদু মিয়া নামের কার্গোটির সামনের অংশ ফেটে গিয়ে নদীতে ডুবে যায়।

ইতোমধ্যে কার্গোটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস, নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ফায়ারম্যান বরুন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গেছে, এমভি শাহরুক খান -২ লঞ্চটি বরগুনা থেকে শনিবার বিকেলে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews