শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মাহমুদ হাসান পাবেল নামে এক ব্যাংকের পিয়ন (১৮) মৃত্যু হয়েছে। মাহমুদ হাসান পাবেল ঢাকা গুলশান শাখায় মিউচ্যাল ট্রাষ্ট ব্যাংক পিয়নের চাকুরি করতেন।শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টার দিকে নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের চামটা গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এই মৃত্যুতে ওই বাড়ি ও আশপাশের ৩০টি বাড়ির ১৫০ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। বাদ জুমা তার দাফন সম্পন্ন হয়। ন
ড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর পর সকাল ১০টার দিকে করোনা পরীক্ষার জন্য ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম জানান, দুই-তিন দিন ধরে ওই ব্যক্তির জ্বর। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট দেখা দেয় । শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা পরীক্ষার জন্য তা আইইডিসিআরে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ওই ব্যক্তি ও তার বাবা গত ২৫ মার্চ ঢাকা থেকে শরীয়তপুরে আসেন। পরে তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে রাখে উপজেলা প্রশাসন। কোয়ারেন্টিন থেকে মুক্ত হয় ৭ এপ্রিল।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews