নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পত্নীতলা-সাপাহার সড়কের বালুঘা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- সাপাহার উপজেলার পিছলডাঙ্গা গ্ৰামের মিলন হোসেনের ছেলে রেজুয়ান (১৭) ও গুডাউন পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে ফরহাদ (১৮)।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews