সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জের দিরাইয়ে বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে মধুরাপুর গ্রামে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের হাওরে ধান কাটছিলেন ফজলু ও ফখরুল নামে দুই আপন ভাইসহ কয়েকজন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে দুই ভাই মারা যান। গুরুতর আহত হন শাহেবনূর, হাবিব ও লাদেন নামের আরো তিনজন শ্রমিক। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই ভাই মারা যান ও তিনজন আহত হন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews