আইএনবি ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে বুধবার সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডির ১৫ নম্বরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করেছে।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি ১৫ নম্বরে একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পাই। পরে আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews