ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় শুক্রবার সকালে উপজেলার রামপুর এলাকার কাজিরকান্দা ব্রিজের পাশের ধানক্ষেত থেকে মামুন (১৪) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মামুন উপজেলার বালিপাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে। পরিবারে সচ্ছলতা আনতে সে অটোরিকশা চালাত।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, সকালে ধানক্ষেতে এক কিশোর অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews