বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে পিঞ্জু হাওলাদার (২৩) নামে এক যুবক মায়ের সামনে মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে ।
রবিবার দিবাগত রাত ১১ টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। পিঞ্জু পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ গ্রামের প্রবাসী বদিউজ্জামান খোকার ছেলে।
এর আগে গত শনিবার ভোররাতে প্রতিবেশীর ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে ৯ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে পিঞ্জু। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে সোমবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের করেন।
থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি পিঞ্জুকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
পিঞ্জুর বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় যৌন নিপীড়নের অভিযোগে দুইটি মামলাসহ মারধর, চুরি ও অঙ্গহানীর অভিযোগে ৭টি মামলা রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews