রাজবাড়ী প্রতিনিধি: দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায় ঘনকুয়াশায় দৃষ্টিসীমা ঝাপসা হয়ে যাওয়ায় ১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ৮.১০ মিনিট থেকে সকাল ৯.১০ মিনিট পর্যন্ত এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিলো। ৯.১০ এর পর কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়। ১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পারপারের অপেক্ষা যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক জালাল উদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকলে দ্রুত সিরিয়ালে থাকা যানবাহনের চাপও কমে আসবে। বর্তমানে এই রুটে ছোট বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে।
ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় দুই কিলোমিটার অংশ জুড়ে যাত্রীবাহী বাস। এছাড়াও প্রায় তিন কিলোমিটার অংশ জুড়ে রয়েছে পচনশীল পণ্যবাহী ট্রাকের সারি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews