রাজবাড়ী প্রতিনিধি: ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত ফেরি বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে দেড় ঘন্টা ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে তিন শতাধিক যানবাহন।
ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সকাল থেকে পদ্মায় কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় পদ্মা নদীতে দৃষ্টিসীমা ঝাপসা হয়ে যায়। নৌ-দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
ফেরি বন্ধের কারণে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় আবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই রুটে ছোট-বড় মিলে ১৮টি ফেরি চলাচল করছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews