আইএনবি ডেস্ক: মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৩৯২ জন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ১১ হাজার ৫২৫ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জন।
এ নিয়ে দেশে টানা ১০ দিন শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে সোমবার করোনায় প্রাণ হারান ১৬৪ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮ হাজার ৩৯ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৬৩১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews