স্বাস্থ্য ডেস্ক:সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা নিয়ে কোনো শঙ্কা নেই ।
মীরজাদী সেব্রিনা ফ্লোরার পরিবারের বরাত দিয়ে ডা. আলমগীর জানান, ডা. সেব্রিনা ফ্লোরা অনেকটা সুস্থ হলেও শারীরীকভাবে এখনো দুর্বল। চিকিৎসকের পরামর্শে তাকে আরও বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে। তিনি এখন বাসায় আছেন। আপাতত পরিবারের লোকজন ছাড়া বাইরের কারো সঙ্গে দেখা বা ফোনে কথা বলছেন না।
গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফিরেন।
প্রসঙ্গত, অসুস্থ হয়ে গত বছরের জুলাইয়ে ডা. সেব্রিনা ফ্লোরা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ক্রমে তার শারীরিক অবস্থার অবনতি হলে আগস্টের শুরুর দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তিনি দীর্ঘ প্রায় ৫ মাস সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews