আইএনবি নিউজ: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরো দুই হাজার ৫২৩ জন। এ নিয়ে দেশে আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৪২ হাজার ৮৪৪ জন।
এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫৮২ জন।
শুক্রবার (২৯ মে) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৩৬৫। এছাড়া আক্রান্ত হয়েছেন ৫৯ লাখ ২০ হাজার ২৩১ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৫ লাখ ৯২ হাজার ২৪ জন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews