আইএনবি ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিরাজমান পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ।
আজ সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
এর আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকর-উজ-জামানের সঙ্গে বৈঠক করার পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গত ৮ জুলাই থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। দুই–এক দিনের মধ্যে তাঁর বাসায় ফেরার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর বিকেলে দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। বৈঠকে বিএনপি মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অংশ নেন।
বৈঠকের পর শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা দেন সেনাপ্রধান। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথাও বলেন তিনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews