বগুড়া প্রতিনিধি: বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি স্কুল) নবম শ্রেণির এক স্কুলছাত্র খুন হয়েছে। নিহতের নাম রবিউল ইসলাম রবিন ওরফে মধু (১৬)। নিহত মধু বগুড়া সদর উপজেলার উত্তর গোদারপাড়ার নওশাদ আলীর ছেলে।
শুক্রবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তার নিজ বাড়ির সন্নিকটে এই খুনের ঘটনা ঘটে।
বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুজন মিঞা জানান, রাত সাড়ে ১০টার দিকে মধুর বাড়ির কাছে কয়েকজন দুর্বৃত্ত তার ওপরে হামলা চালায়। তার শরীরে একাধিক ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সেসময় মধু দৌড়ে কিছুদূর যাওয়ার পর রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১টায় মারা যায় মধু।
ওই পুলিশ পরিদর্শক বলেন, ঘটনার পর পরই পুলিশ ওই এলাকায় অনুসন্ধান শুরু করে জড়িত কয়েকজনকে শনাক্ত করছে। জড়িতরা মাদকসেবী বলে প্রাথমিকভাবে এলাকাবাসী জানিয়েছে। তবে কি কারণে স্কুলছাত্রকে খুন করা হলো তা নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews