সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) এস এম মোস্তফা কামাল গতকাল রোববার বিকেলে নিজ কার্যালয়ের রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি না করার জন্য শপথ বাক্য পাঠ করান। তিনি জেলা প্রশাসনকে দুর্নীতিমুক্ত ঘোষণা করেন।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, অফিসে এসে কেউ হয়রানি হবে না। কারও কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা নেব না। আমাদের অফিস দুর্নীতিমুক্ত থাকবে।
তিনি আরও বলেন, বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী দুর্নীতিতে জড়িত। প্রতিষ্ঠানিক দুর্নীতি অনেক জায়গায় আছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন। প্রত্যেক অফিসে দুর্নীতিমুক্ত লেখা বোর্ড টানাতে হবে। দেশে আমরাই প্রথম বলতে চাই সাতক্ষীরায় ভূমি সেবায় কোনো দুর্নীতি হয় না। আমরা দুর্নীতিমুক্ত।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান ও আরডিসি দেওয়ান আকরামুল হক, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তাসহ রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews