নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চাষাড়া মোড়ে একটি পোশাক কারখানায় আগুন নেভাতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফকির এপারেলস নামে একটি পোশাক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় ফায়ার সার্ভিসের গাড়ি। পথে ফায়ার সার্ভিসের গাড়ির চালক অসুস্থ হয়ে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাষাড়া মোড়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews